সবকিছু নেয়া শেষ,  চলো যাওয়া যাক।
সাহেব তাড়া দিচ্ছেন, গিন্নি তবুও আরেকবার ফিরে তাকান..
আমার ইচ্ছে হয় বলি, থেকে গেলে হয়না? আমার তা বলার সুযোগ নেই। তুতুল সোনার জুতোর আওয়াজ মিলিয়ে যাচ্ছে, আমার বুকের উপরই তো সারাদিন দাপাদাপি করত,  রঙপেন্সিলে আচড় কাটত আমার গায়ে। সে চলে যায়, দাগগুলো থেকে যায়।

নতুন ভাড়াটের আবদার এ মাসেই রঙ করাতে হবে বাড়ি। রঙপেন্সিলের দাগ মিশে যায়, হারিয়ে যায় তুতুল..
আমি তো ভাড়াবাড়ি, স্মৃতি রাখার আমার কি দায়!

#ভাড়াবাড়ি ( একশ শব্দের অনুগল্প)

Leave a comment

Trending

Design a site like this with WordPress.com
Get started